বহির্বিশ্বে দেশবিরোধী অপপ্রচার মোকাবেলায় তৎপর থাকতে হবে’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার মোকাবেলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। আজ রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ১৯তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিটির দ্বিতীয় রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। সভায় জাতিসংঘ…

Read More

খালাফ হত্যা: মামুনের মৃত্যুদণ্ড বহাল

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রিভিউ খারিজ করে আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ নেই মামুনের। ওই আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর করবে কারাকর্তৃপক্ষ। ২০১৭ সালের ১ নভেম্বর সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মামুনকে দেয়া হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এছাড়া আসামি আল আমিন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। পরে…

Read More

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের আশঙ্কা

ওয়াশিংটন, ৭ অক্টোবর : মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এলেক্স হাল্ডারম্যান দেখিয়েছেন যে ট্রেস করার কোন উপায় না রেখেই কত সহজে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন হ্যাক করে ভোটের ফলাফল কিভাবে পরিবর্তন করা সম্ভব। গত মাসে বোস্টনের এক প্রযুক্তি সম্মেলনে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি একটি ছদ্ম নির্বাচনের আয়োজন করেন যেখানে সম্মেলনে অংশ গ্রহণকারী তিন জন জর্জ ওয়াশিংটনের পক্ষে ভোট দেন। কিন্তু হ্যাকিংয়ের শিকার মেমোরি কার্ডে ফলাফল আসে জর্জ ওয়াশিংটন পেয়েছেন ১ ভোট আর বেনেডিক্ট আরনর্ল্ড পেয়েছেন ২ ভোট। সামরিক কর্মকর্তা বেনেডিক্ট রেভোল্যুশনারি ওয়ারের সময় গোপন তথ্য বিক্রি করেন। হাল্ডারম্যান যে…

Read More

হাইতিতে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ১১

হাইতির উত্তর-পশ্চিম উপকূলের অদূরে শনিবার রাতে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পোর্ট-ডি-পাইক্স থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে। শুক্রবার সরকারি মুখপাত্র এডি জ্যাকসন এলেক্সিস বলেন, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১০ মিনিটে ১১.৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পোস্ট-ডি-প্রিন্স-এ…

Read More

রাষ্ট্রপতি তিন দিনের সফরে সোমবার কিশোরগঞ্জ যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তিনদিনের সফরে আগামীকাল সোমবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ যাচ্ছেন। ওইদিন বেলা ২টায় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে বেলা তিনটায় তিনি সরকারি গুরুদয়াল কলেজ মাঠে তাকে প্রদত্ত গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় সার্কিট হাউজে কিশোরগঞ্জ জেলার বার, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, সরকারি কর্মকর্তা, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি জজকোর্ট প্রাঙ্গণে কিশোরগঞ্জ বারের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। বেলা তিনটায় স্থানীয় প্রয়াত ১৬ জন গণ্যমান্য ব্যক্তির…

Read More