জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। মন্ত্রী আজ শনিবার সদর উপজেলা অডিটরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ২০১৪ সালের মত অরাজকতা সৃষ্টি করতে চায় তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সাথে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দেবে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে, তবে দেশটাকে ধবংস করে দেবে।’ বিএনপি দৈন্যতায় ভোগা একটি দল এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে…

Read More

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি আগামীকাল জেনেভা যাবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগদান উপলক্ষে আগামীকাল রাতে জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দফতরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে আগামীকাল রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ শনিবার এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওগণ যোগ দেবেন। তারা…

Read More

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালিয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পেরহাট এলাকার পসির উদ্দিনের ছেলে। শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গোলাম রব্বানী। এ সময় ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গোলাম…

Read More

কালীগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে কালীগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বিমল বিশ্বাসের পুত্র বিকাশ বিশ্বাস, কালীবাড়ি এলাকার বিমল কর্মকারের পুত্র টিটো কর্মকার ও কলেজপাড়ার অখিল ড্রাইভারের পুত্র মুন্না দাশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুছ আলী জানান, পূজা উপলক্ষে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনা হয়েছে। যশোর এবং কোঁটচাদপুর থেকে মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিকেল কলেজে নেয়া হলে…

Read More

ওমরাহ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে দেশের ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (স্থানীয় সময়) বিকেল ৪টা ১মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন এবং সৌদি সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। সৌদি…

Read More

ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অমৃতসরে দশেরার অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। অমৃতসরের পুলিশ কমিশনার সুধাংশু শেখর বলেছেন, আরো ২০০ মানুষ আহত হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, শহরের বিভিন্ন হাসপাতালে ৬০ জনের মতো ভর্তি হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। পাঞ্জাবের উত্তর রেলের জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় দুর্ঘটনাটি ঘটে অমৃতসর এবং মানেওয়ালার মাঝখানে ২৭ নম্বর গেটের সামনে। স্থানীয় সাংবাদিক রভিন্দর সিং রবীন জানান, অমৃতসর শহরের জোরা ফটকের…

Read More

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। শনিবার সকালে বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে…

Read More