বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হবে। শনিবার বিকেল ৩টার পর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা বিষয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দ্বারা নিজের চিকিৎসা করাতে পারবেন মর্মে নির্দেশনা…
Read MoreDay: October 6, 2018
তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ
সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুর তুরাগ নদীতে এঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর আসছিলেন এসময় ট্রলারটি তুরাগ নদীর মাঝ খানে পৌছলে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু টানার বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয় এসময় ট্রলারে থাকা নারী পুরুষ ও শিশুসহ সবাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ১২ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলেও এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। পরে…
Read Moreআশুলিয়ায় নৌকা সনাক্ত; নিখোঁজ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব
দিয়া ইসলাম : দীর্ঘ ১৫ ঘন্টার পর আশুলিয়ার রস্তমপুরে তুরাগ নদীতে ডুবে যাওয়া নৌকা সনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। তবে নিখোঁজ বা কোন মরদেহ উদ্ধার খবর পাওয়া যায়নি। শনিবার সকাল ১০ টার দিকে ডুবে যাওয়ার ঘটানাস্থল থেকে প্রায় ৫শত ফুট দুরে এই ডুবে যাওয়া নৌকাটি সনাক্ত করা হয়। পরে নৌকাটি উপরে তোলার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, গতরাত থেকে টানা উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। সর্বশেষ চারটি ডুবরি দল উদ্ধার কাজে অংশ নেন। তবে নিখোঁজের কোন সন্ধান নেই, পাশাপাশি কেউ নিখোঁজ আছে কিনা, এমন কোন…
Read More