ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন ২৯ পুলিশ সদস্য

pulishভাল কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জের ২৯ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাদেরকে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ২৯ জন কর্মকর্তা ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন- ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান (শ্রেষ্ঠ পুলিশ সুপার) এবং মাদারীপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, এবং রেঞ্জধীন ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপাররা।

Related posts

Leave a Comment