ত্রিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

atto hottaময়মনসিংহের ত্রিশালে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর ইউনিয়নের সম্মুখ বইলর গ্রামে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর বাজারের পল্লী চিকিৎসক ডা. গোলাম মোস্তফার স্ত্রী পান্না আক্তার(৩৫) নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Related posts

Leave a Comment