ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

pic 4-1সাভারে আব্দুলাহ আল মামুন নামের (১৫) এক যুবককে পিটিয়ে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা।
বৃহস্পতিবার দুপুরে সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই অটোরিকসা চালক দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার শালিকাদাহ গ্রামের তাকাববর হোসেনের ছেলে। সে সাভারের কৃষ্ণপুর এলাকায় আসলাম মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো।
এলাকাবাসী জানায় ওই যুবক অটোরিকসা নিয়ে সাভারের কৃষ্ণপুর এলাকার ভাড়া বাসা থেকে গতকাল সকালে বের হয় পরে রাতে একদল ছিনতাইকারী তার অটোরিকসা ভাড়া নিয়ে কালিয়াকৈর যাওয়ার জন্য রওয়া দেয়। পরে তাকে একটি জঙ্গলে নিয়ে দুর্বৃওরা পলিথিন দিয়ে তার মুখ বেধে পিটিয়ে  হত্যা করে অটোরিকসা ও তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আজ দুপুরে স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম বলেন ওই অটোরিকসা চালকের হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment