
সাভার,১৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে যেখানে অপরাধ পাবো সেখানেই ধরবো সেটা সরকারী জনপ্রশাসের ক্ষেত্রে হোক রাজনীতি ক্ষেত্রেই হোক অথবা ব্যবসায়ী মহলে হোক যেকোন রকম দুর্নীতি বাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী কাজ বেশী করেন বলেনই আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত দুর্নীতি বিরোধী অভিযান চলবে সরকার অত্যান্ত সাহসী পদক্ষেপ নিয়ে এ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে দুর্নীতি উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা জানিয়ে তিনি আরও বলেন একটি সরকার কতটা সাহসী হলে কতটা স্বদ্দিচ্ছা থাকলে সে তার নিজের দলের মধ্যে থেকেই দুর্নীতির মুল উৎপাটন করতে চেয়েছেন এত সাহসী পদক্ষেপ শেখ হাসিনা সরকার নিতে পেরেছে এ জন্য শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন। এ অভিযান চলবে জানিয়ে তিনি আরও বলেন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকতে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন ক্যাসিনো ব্যবসা দেশে খালেদা জিয়া শুরু করেছিলো বলেন বলেন তিনি।
ছয় মাস ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে তিন’শ ৯৫ জন সরকারী কর্মকর্তা অংশ গ্রহন করেন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
