সাভারে ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে দুই জন নিহত

সাভার,১৩অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ দুই জন নিহত হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি পরে সে বিষাক্ত গ্যাস বিষক্রিয়ায় মারা যান পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment