শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

Savarসাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর উপলক্ষে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর মডেল স্কুলে সজাগ কোয়ালিশন ৯ব্লাস্ট) এর পক্ষে এ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড ক্যাম্পে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন।
লিগ্যাল এইড ক্যাম্প থেকে জানানো হয় পোশাক কারখানার কর্মস্থলকে নিরাপদ করার পাশাপাশি নারী শ্রমিকদের আধিক্য থাকা এ শিল্পে নারী শ্রমিকদের জন্য অনুকুল কর্মপরিবেশ নিশিচত করতে হবে এছাড়া রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি ও আইন সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই লিগ্যাল এইড ক্যাম্প। এছাড়া এখান থেকে বিনা কারনে বিভিন্ন কারখানার চাকুরিচ্যুত শ্রমিকদের আইনজিবীদের মাধ্যমে বিনামুল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তারা।
লিগ্যাল এইড ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর মডেল ১ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কুসুম মোল্ল্যা,সজাগ কোয়ালিশনের প্রকল্প পরিচালক রওশন আরাসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment