
সাভার, ২৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে আশুলিয়া কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীনদের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
