চাকুরী দেওয়ার নামে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৪

ষ্টাফ রিপোর্টার, ২৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়ে মানুষকে চাকুরী দেওয়ার নাম করে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব নবীনগর ক্যাম্প।
রাতে সাভারের ডগরমোড়া এলাকার মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়,সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আল হামি প্রাইভেট নামের একটি কোম্পানী বিভিন্ন কারখানায় মানুষকে সিকিরিউটি গার্ডে চাকুরী দেওয়ার নাম করে একটি অফিস খোলেন। পরে প্রতারক চক্রটি বিভিন্ন স্থানে চাকুরীর নিয়োগ দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে বিজ্ঞাপন দেন। পরে গ্রাম থেকে আসা মানুষজন না বুঝে সেখানে চাকুরীর জন্য গেলে প্রতারক চক্রটি বিভিন্ন কারখানায় অসহায় ব্যক্তিদের চাকুরী দেওয়ার নাম করে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা চাকুরী না পেলে র‌্যাব ৪ এর কাছে অভিযোগ করলে র‌্যাব তদন্ত শেষে গতকাল রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে। আটক চার প্রতারক হলো নুসরাত জাহান সিনথিয়া,আমিরুল ইসলাম,ফাহিম রহমান,ও দুলাল মিয়া। এসময় র‌্যাব একটি প্রাইভেট কার,মোটরসাইকেল ,ল্যাপটপসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি জব্দ করেন।
অন্যদিকে আশুলিয়ায় বিদেশী মদ বিয়ার ও গাঁজাসহ নাজমুল হাসান,অনিক সরকার ,সোহাগ মিয়া, ফজলে রাব্বি, আসাদ আলী নামের পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্নপ্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।
এদিকে অনলাইনে প্রতারণার অভিযোগে রাজধানীর রুপনগর এলাকা থেকে আব্দুল কালাম নামের এক অনলাইন প্রতারককে আটক করেছে র‌্যাব ৪। এসময় প্রতারণার কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়।
এবিষয়ে র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর আদনান বলেন,আটককৃতদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment