ষ্টাফ রিপোর্টার, ২৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে এবার সন্তানের অত্যাচার থেকে রক্ষা পেতে পথে নেমেছেন অসহায় বৃদ্ধ বাবা-মা।
যে সন্তানকে কোলে পিঠে মানুষ করেছেন শেষ বয়সে এসে তারা বের করে দিয়েছে বাড়ি থেকে। নিজের নামে যে সম্পত্তি ছিল তাও জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করছে সন্তানরা।
সন্তানের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি অসহায় বৃদ্ধ বাবা আজিজুর রহমান রফিক ও মা হোসনে আরা বেগম।
প্রতিবাদে বুধবার বিকেলে সাভারের থানা রোড এলাকায় সংবাদ সম্মেলন ডেকে সন্তানের নির্মম নির্যাতনের বিচার দাবি করেছেন ভুক্তভোগী বাবা ও মা।
লিখিত বক্তব্যে আজিজুর রহমান রফিক বলেন, মেয়ে শিল্পী আক্তার শীলা (৩৫) ও তার স্বামী আলী ইমরান তুষার (৪২) অপর দুই বোন ও মাকে দেওয়া ৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। ব্যর্থ হয়ে সেই জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে তিনি সাভার মডেল থানায় একাধিক সাধারণ ডাইরী করেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়,বেপরোয়া সন্তান ও তার স্বামী এখন তাদের হত্যার পরিকল্পনা করছে। যেকোনো মুহূর্তে তাদের হত্যা করে সহায়-সম্পত্তি সব নিজেদের দখলে নেয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। এ ব্যাপাওে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাভারে সন্তানের অত্যাচার থেকে রক্ষা পেতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন
