২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০৯ , মৃত্যু ৭ জন

১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ২০৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Related posts

Leave a Comment