দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তাঁর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি বাংলা নববর্ষেও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বিকেলে হঠাৎ প্রধানমন্ত্রী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন এবং উপস্থিত সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।’
এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment