সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও জাগ্রত কণ্ঠের সম্পাদক তুহিন খান ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৭১ টিভি ও দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি মিঠুন সরকার।
নির্বাচনে মোট ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৩ জন প্রার্থী লড়েছেন।
সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তায়েফুর রহমান ও আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান উভয়ে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম- সাধারণ সম্পাদক পার্থ চক্রবর্তী ২৩ ভোট। েসাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন জিটিভি ও ভোরের কাগজের সাভার প্রতিনিধি আজিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান নেয়ামত ২৫ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এস এম সবুজ, দফতর সম্পাদক দৈনিক ফুলকির এমদাদুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য ২৮ ভোট, সাপ্তাহিক সাফকথার ফিরোজ আহম্মেদ ২৬ ভোট, গোলাম মোস্তফা ২১ ভোট। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অপু ওহাব ও দুলাল আহম্মেদ।
দিয়া ইসলাম/৮৬
