শাহজালালে আবার স্বর্ণ ডিম্ব প্রসব করলেন ৩২ বছরের ৫.৬ ফুট লম্বা এক যুবক। পরপর ৩টা সবুজ প্যাকেটে মোড়ানো প্রতিটি ১০০ গ্রাম করে ৬টি সোনার বার নিজেই প্রসব করলেন খুলনার নুর আলম নামের এই যাত্রী। বাবার নাম মো জাকির খান, পাসপোর্
ট নং BB 0750750। তিনি মালয়েশিয়া থেকে রাত ১২.৩০ টায় শাহজালালে ওডি১৬২ যোগে অবতরণ করেন। বেল্ট নং ৬ থেকে ব্যাগ নিয়ে আনমনে বের হচ্ছিলেন নুর আলম। তিনি টের পাননি, বেরসিক শুল্ক গোয়েন্দার দল তাকে নজরদারি করছে। শনাক্ত হওয়ার পর স্বাভাবিক হাওয়ার চেষ্টা। প্রতিবাদ করেন জিজ্ঞাসাবাদ
দিয়া ইসলাম/৮৯
