১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি তরে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ভোর রাত চারটার দিকে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার সেনাবাহিনীর (অব.) সার্জেন্টেস জহিরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে ১৫ সদস্যের একদল অস্ত্রধারী সশস্ত্র ডাকাতদল একতলা বাড়ির পেঁপে গাছ দিয়ে ছাদে উঠেন। পরে ছাদের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে বাড়ির পাঁচ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ও ড্রয়ার ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার,নগদ আড়াই লক্ষ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই হারুনুর রশিদ বলেন,ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
