ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার দুপুরে সাভারের থানা রোড,আশুলিয়ার বাইপাইল ও ধামরাইর থানা রোড এলাকায় এ কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। এতে আলোচনা সভা শেষে ধর্ষণ বিরোধীসহ মানুষকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও আলোচনা সভাতে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশসহ গণমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
