সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ

স্টাফ রিপোর্টার,৯ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপরা। রবিবার সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় জাতীয় সংসদের হুইপ, আলহাজ মোঃ জি কে গউছ,রফিকুল ইসলাম,মিয়া নুরুদ্দিন আহমেদ অপু,আখতারুজ্জামান মিয়া,এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এসময় স্থানীয় সাংবাদিকদের চীফ হুইপ বলেন,বর্তমান সংসদ হবে প্রাণবন্ত বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে,বর্তমান সরকার জনগণের সরকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে তাই জনগণই সবকিছু বলেও বলেন তিনি।
এসময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল।

Related posts

Leave a Comment