সাভারে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার


ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):
সাভারে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ২২ বছরের যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহকে আটক করেছে পুলিশ।
সাভারের ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নালিয়ারসুর গ্রামের জনৈক মজিবর রহমানের বাড়িতে ঐ শিশু তার বাবা মার সাথে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। শিশুটির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত কয়েক দিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলো প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ।গতকাল শিশুটিকে আবারও ধর্ষণ করে ওই যুবক। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। আটক ধর্ষণকারী যুবক সিরাজগঞ্জ জেলার মৃত জাকির হোসেনের ছেলে।
এঘটনায় শিশুটির বাবা ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই সুজন শিকদার বলেন,আজ দুপুরে ধর্ষণকারী ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment