ডেস্ক রিপোর্ট: বিএনপিকে যেকোন কর্মসুচী যেকোন স্থানে পালন করার অনুমতি না দেওয়া এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার সরকারের কিছু না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উইন্টার রান এন্ড কানির্ভাল দৌড় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ কথা বলেন ।
মন্ত্রী এসময় আরও বলেন বিএনপি যেকোন কর্মসুচী পালন করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নিতে হবে। এখানে সরকারের কোন কিছু করার নেই। আইনশৃঙ্খলা বাহিনী কর্মসুচীর অনুমতি দিলে তারা করতে পারে। না দিলে করতে পারবে না।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য প্রফেসর ডা. এম এইচ মিল্লাত, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশে নিযুক্ত মালেয়েশিয়ার রাষ্ট্রদুত নুর আসিকিন মোঃ তায়েব,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ আরো অনেকে।
উইন্টার রান এন্ড কানির্ভাল দৌড় প্রতিযোগীতাটি আয়োজন করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ।
দৌড় প্রতিযোগীতায় দেশী বিদেশীসহ ১৭০ জন তরুণ অংশ গ্রহন করেন।
মিতু/বিবি নিউজ/৯৮৩
