ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের মুল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ।
বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশ এখন উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদিষ্ট নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়ন বান্ধব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের মুল লক্ষ্য। পরে মন্ত্রী ৪৯২ জন প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন ও মেধা তালিকায় ৫০ জনকে মেডেল প্রদান করেন। ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬ টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তা সহ) মোট ৩৩০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ গ্রহন করেন যার মধ্যে ১০৬ জন মহিলা প্রশিক্ষণার্থী রয়েছেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোঃ মোজাম্মেল হক খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড.এম আসলাম আলম উপস্থিত ছিলেন।
মিতু/বিবি নিউজ/১১১৪
