ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামের স্কুল-মাদরাসা গুলোতে রবিবার সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে পৌর এলাকার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূঁইয়া, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর মজিবুর রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মিজানুর রহমান, শাহিন মোর্শেদ চৌধুরী, পেয়ার আহমদ মোল্লা, মিজানুর রহমান টিটু, স্কুল শিক্ষক আলমগীর হোসেন, ছালেয়া আক্তার, তাহমিনা বেগম প্রমুখ।
বছরের প্রথম দিনে বিনামূল্যের বই পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা খুশিতে যেন আত্মহারা হয়ে পড়েছে।
মিতু/বিবি নিউজ/৮৫১
