এমপি লিটন হত্যা: সাভারে আ.লীগের প্রতিবাদ

AM-SavaRবিবি নিউজ সার্ভিস:   গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সাভারে প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের উদ্যোগে তার তালবাগের বাসভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  প্রতিবাদ সভায় এসময় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলিতে হত্যা করেছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশে গুপ্তহত্যা করে পাকিস্তান আফগানিস্তান বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে উন্নয়ন করে যাচ্ছেন তখন জামায়াতের নেতাকর্মীরা দেশে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করে যাচ্ছে।  প্রতিবাদ সভা শেষে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।  সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাধারণ সদস্য সেলিম মন্ডল, পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যাসহ অনেকে।

 

 

 

বিবি নিউজ/৯০৬

Related posts

Leave a Comment