ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি গণতন্ত্রের জন্য হুমকি : রিজভী

112969_71ডেস্ক রিপোর্ট: ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে’ এমন মন্তব্য করায় তথ্য-প্রমাণ চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার যে হুমকি দেয়া হয়েছে তা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  রিজভী আহমেদ বলেন,  আওয়ামী লীগ দুর্নীতি করে, আর সে কারণেই গণমানুষের কণ্ঠরোধের হুমকি দেয়, আর এটিই আওয়ামী সংস্কৃতির বহিঃপ্রকাশ। মূলত আতঙ্ক থেকেই তাদের মধ্যে হুমকি প্রবণতা দেখা যায়।   রিজভী বলেন, প্রতিটি অপকর্মের হিসেব রেজিষ্ট্রি থাকছে। দেশবাসীকে এগুলোর হিসেব দিতেই হবে। ৫ জানুয়ারি দলীয় কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/৯০৮

Related posts

Leave a Comment