ঢাকা ১৯ আসনের নির্বাচনী জনসভা শুরু


স্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে, যা কোন ভাবেই মেনে নেবে না বিএনপি মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রবিবার বিকেলে সাভারের তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন এবং সবার কাছে ধানের শীষে ভোট চান।
সভায় সভাপতি বিএনপির সভাপতি মাইনুল হোসেন বিল্টুরসভাপতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলহাজ জামাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন বদিউজ্জামান বদির,নাজমুল আলম, খোরশেদ আলম, ওবায়দুর রহমান অভিসহ অনেক নেতৃবৃন্দ।

এ সময় মিছিল স্লোগানে মুখোরিত পুরো সভা চত্বরে সকল বিভেদ ভুলে একই মঞ্চে বিপুল পরিমান নেতা-কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাস্হল জনসভায় রুপ নেয়।

Related posts

Leave a Comment