সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

112704_Dডেস্ক রিপোর্ট: সাভারে রিফাত (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার রেড়িও কলোনি বউ বাজারে নিজ বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

জানা যায়, দীর্ঘ সময় রিফাতের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরের দরজা ভাঙলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

 

মিতু/বিবি নিউজ/৭৮৩

Related posts

Leave a Comment