ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এক সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জ হ্যালিপ্যাডে পৌঁছান তিনি। তিনি প্রধান অতিথি হিসেবে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘১১তম জাতীয় রোভার মুট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সপ্তাহব্যাপী জাতীয় রোভার মুটের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে তিনি রাত্রিযাপন করবেন। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
মিতু/বিবি নিউজ/১৩৮২
