লালমনিরহাটে নিয়োগ বাণিজ্য কেন্দ্র করে সংঘর্ষ প্রধান শিক্ষক – শিক্ষার্থীসহ আহত ৭

lalmonir-hath-mapডেস্ক রিপোর্ট :  লালমনিরহাটের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ডেমোনেষ্টেটর পদে নিয়োগে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন রায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আকরাম হোসেন, ১০ম শ্রেণীর ছাত্র আতিকুল ইসলাম,মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,৮ম শ্রেণীর ছাত্র নিশাত আমিন ও ৭ম শ্রেণীর ছাত্র নাহিদ হোসেন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী জানান, মঙ্গলবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকসহ তার কক্ষে নিয়োগের আবেদন যাচাই-বাচাই ব্যাপারে আলোচনা চলে। এমন সময় মোছাঃ শিরিনা বেগমের আবেদন নিয়ে তার দেবর আরিফুল ইসলাম তার দুই বন্ধু ইমরান ও ইমান কক্ষে প্রবেশ করে ওই আবেদন দেখতে বলে। প্রধান শিক্ষক আবেদন অফিস সহকারী আয়শা সরকারের কাছে দিতে বলেন। এ কথা বলার সাথে তার প্রধান শিক্ষককে মারপিঠ করে পালিয়ে যায়। অফিস সহকারী মোছাঃ আয়শা সরকার বলেন, এই নিয়োগে ১২টি আবেদন পরে। ওই আবেদনটি প্রধান শিক্ষক তাকে নিতে বলেন এবং তিনি আবেদনটি চেয়েছিলেন। তাকে না দিয়ে প্রধান শিক্ষককে মারধর করে তারা। সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে ৭/৮ নিয়োগের নামে প্রধান শিক্ষক ৭/৮ লাখ টাকা নিয়েছেন বলে শুনেছি। প্রায় সপ্তাহ আগে তারা প্রধান শিক্ষককে হুমকিও দিয়ে গেছে। তবে কার কাছে প্রধান শিক্ষক টাকা নিয়েছেন তা তিনি জানেন না বলে জানান। নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপারে সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষক কখন বিজ্ঞপ্তি দিয়েছে তা আমরা কোন শিক্ষক জানিনা। এমনকি প্রধান শিক্ষকও জানাননি। পুর্বের ন্যায় একই ভাবে কোন সহকারী শিক্ষককে না জানিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এব্যাপারে হাসপাতালে গিয়ে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের কাছে ঘুষের টাকা ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যাচাই-বাচাইয়ে হয়নি। যাচাই বাচাই শেষে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। সেখানে ঘুষ নেয়ার কোন প্রশ্নই আসেনা। লালমনিরহাট সদর থানার ওসি জানান, ঘটনা শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে গিয়ে আহত প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ঘটনার বিবরণ জানাগেছে। এব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩৮৪

Related posts

Leave a Comment