ডেস্ক রিপোর্ট: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন ।
ওবায়দুল কাদের এসময় বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।
ওবায়দুল কাদের এসময় আরও বলেন বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। কর্মীরা মাঠে থেকে কি করবে।
এসময় ফিটনেসবিহীন যানবাহন চালানোর অভিযোগে ৭জন চালককে ১৫দিন করে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিবুর রহমান।
হেমায়েতপুর সড়ক প্রশস্তকরনসহ একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের ঘোষণা দেন ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে।
মিতু/বিবি নিউজ/১২০৪
