
ষ্টাফ রিপোর্টার:সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরিক সুস্থতা কামনা এবং দেশ প্রাকৃতিক দুর্যোগ বন্যা, ডেঙ্গু, চিকুনগুনিয়া মুক্ত করতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সরকারী বাসভবন ‘সম্ভার’-এ পদার্পন উপলক্ষে গতকাল রবিবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া যারা গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের হেদায়েত কামনা করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র হাজি আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রপাচারের পর তিনি ভাল আছেন।
