
সাভার,৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে একটি মার্কেটিং কোম্পানীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব ৪। এসময় ২৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরুঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডে অভিযান চালায় সাভার র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং।
র্যাব ৪ জানায় প্রায় পাঁচ মাস আগে জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তি চৌরুঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং কোম্পানী চালু করেন । এসময় পঞ্চাশ জন ব্যক্তিকে দেশের নামি দাবি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় কোম্পানীটির কর্মকর্তারা। পরে ভুক্তভোগীরা চাকুরী না পেয়ে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে ভুক্তভোগীরা র্যাব ৪ অভিযোগ করলে আজ দুপুরে র্যাব ৪ সহকারী পুলিশ সুপার উনু মং অভিযান চালায় ওই কোম্পানীতে এসময় ওই কোম্পানীর শরিফ মিয়া (২৩), তোফায়েল আহমেদ (২৩),রাজু (২৪) ও মেহেদী হাসানসহ (২৩) চার কর্মকর্তাকে আটক করলেও এর মুল হোতারা পলাতক রয়েছে। এছাড়া ২৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব ৪।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন ওই মার্কেটিং কোম্পানীর মালিকদের আটক করার প্রক্রিয়া চলছে এছাড়া তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
