গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

সাভার,৭ জুলাই,২০১৯(বিবিনিউজ):গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালের সমর্থনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রবিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কের প্রান্তিক গেট অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটককা পড়ে। পরে পুলিশ এসে সাড়ে দশ টার দিকে হরতাল সমর্থনকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

Related posts

Leave a Comment