জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারের পর মোহাইমিনুলকে তার পিতার কাছে হস্তান্তর

শেখ এ কে আজাদ, ১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলামকে আজ (১৩ অক্টোবর ২০২৬) তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষে সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ জানায়, দাউদকান্দি থেকে মোঃ মোহাইমিনুল ইসলামকে উদ্ধারের পর আজ ভোরে তাকে সাভার মডেল থানায় আনা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী এবং মো. মোহাইমিনুল ইসলামের পিতা কাজী নজরুল ইসলাম সাভার মডেল থানায় যান। এর আগে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। পুলিশ জানায়, মোঃ মোহাইমিনুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা)-এর উপস্থিতিতে তার পিতার হেফাজতে দেওয়া হয়।

Related posts

Leave a Comment