সাভারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ত্রাণ প্রতিমন্ত্রীর 

সাভার প্রতিনিধি(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাভার প্রেসক্লাব ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাত ১২ টা এক মিনিটে আতশ বাজি ফোটানো হয় ও উপজেলার হলরুমে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক’শ পাউন্ডের কেক কাটেন প্রতিমন্ত্রী।
এছাড়া ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Related posts

Leave a Comment