সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়নের নির্বাচন আগামীকাল ,২ পদের লড়াইয়ে ৪ প্রার্থী, কমিশনার ৭ জন

ষ্টাফ রিপোর্টার,১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : ছানোয়ার হোসেন শামিম, ঢাকার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ‘সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়ন’-এর দ্বি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ রকিবুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৩ জন। ১১টি পদের মধ্যে ৯টি পদে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন বাকি সভাপতি এবং সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক এই দুটি পদে চার প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সভাপতি পদে মোঃ মাসুদ মুন্সী (চেয়ার) এবং মোঃ আলাউদ্দিন মৃধা (বটগাছ)। সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে নাসরিন আক্তার (গোলাপ ফুল) এবং রুনা লায়লা (হাতপাখা)। নির্বাচন কমিশন ভোটারদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মাত্র দুটি পদের ভোট গ্রহণে দায়িত্ব পালন করছেন ৭ জন নির্বাচন কমিশনার। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার মোঃ রকিবুজ্জামান এবং কমিশনার মোঃ গোলাম মর্তুজা, মোঃ হুমায়ুন কবীর, মোঃ মোশাররফ হোসেন, এ.কে.এম শরিফ, মোঃ আবিদ হোসেন তারিক ও আনোয়ারা বেগম।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

Related posts

Leave a Comment