সাভারে তিন ভুয়া ডিবি পুলিশ চাঁদাবাজির সময় আটক

সাভার,২ জুলাই ২০১৯(বিবিনিউজ):সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকটাউন বটতলা এলাকায় গেল কয়েকদিন আগে মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ চয়ে রাজিবুল রহমান নামের এক ফার্মাসিটিকাল ব্যবসায়ীর কাজ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে গতকাল গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিন বাবুসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে তাদেরসাথে যাওয়া দুই জন যুবক দৌড়ে পালিয়ে যায়। আটক তিন ভুয়া ডিবি পুলিশ হলেন মোহসিন বাবু,মঞ্জু রহমান ও খোকন। পুলিশ এসময় আটককৃতদের একটি মোটরসাইকেল জব্দ করেছে।
এলাকাবাসীর অভিযোগ আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলো।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment