আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ১,আহত ৪জন

সাভার,৩জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে তাসিম হোসেন নামে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন এক তলা ভবনে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়।
নিহত শিশু তাসিম নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন-আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সকালে রান্না করতে গিয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক তলা ভবনের দুপাশের পাশের দেয়াল ধসে পড়েছে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে শিশু নিহত হয়েছে ও আহত চারজন।
এ ছাড়া এই ঘটনায় অন্য কোন বিষয় জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা।

Related posts

Leave a Comment