পৃথক ঘটনায় সাভারে দুই জন নিহত

সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রসহ দুই জন নিহত হয়েছে।
শনিবার দুপুরে সাভারের কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক ও আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় দুপুরে কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক এলাকায় ৩০ বছরের এক নারী তুরাগ নদীতে কাপড় পরিস্কার করছিলেন এসময় ওই নারী নদীতে তলিয়ে গেলে পরে স্থানীয়রা তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে মিরপুর দারুস সালাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অন্যদিকে দুপুরে আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে সুইমিং পুল এ সাতার কাটতে নেমে আলভী নামের (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্র মারা গেছে। পরে পার্ক কতৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে মিরপুরে নিয়ে যান।

Related posts

Leave a Comment