
জুলিয়া পারভেজ,ভূঞাপুর ৩১জুলাই,২০১৯(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষা প্রোগ্রামের চিফ ম্যাডিক্যাল অফিসার ডা. আহমেদ পারভেজ জাবীন এর ব্যক্তিগত অর্থায়নে ও রব্বানী ভাইয়ের বন্ধু ও পরিচিত মহল মিলে ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি শুশুয়া গ্রামের মানুষের মধ্যে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করেন ৷
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আহমেদ পারভেজ জাবীন,বিশিষ্ট সাংবাদিক জুলিয়া পারভেজ,কামরান পারভেজ ইভান প্রমুখ৷ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন আবদুস ছাত্তার খান অধ্যক্ষ হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজ৷
ত্রাণ বিতরণ শেষে বিনামূল্যে ডা. আহমেদ পারভেজ জাবীন স্থানীয় রোগীদের সাধারণ চিকিৎসা করেন৷
