স্টাফ রিপোর্টার,১৮ ডিসেম্বর (বিবিনিউজ): ঢাকার সাভার সিটিজেন ক্লাবের আয়োজনে নীলা বর্ষা রিভার কুইন পার্কের আায়োজনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পান্ন হয় ।

সভায় সাভার সিটিজেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাভার পৌর সভার মেয়র আলহাজ্ব আবদুল গণি, সাভার পৌর কাউন্সিলর মশিউর রহমান খান স¤্রাট,রমজান আলী,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ও নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যার বাবুল মিয়া প্রমূখ।

সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সাভার থানা মুক্তি যুদ্ধকালীন কমান্ডার সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ইমু, কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল খালেক অন্যতম।


সংবর্ধনা প্রাপ্ত মুক্তি যোদ্ধাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সভায় ক্লাবের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
