নানা আয়োজনের পালিত হলো সাভারের সিআরপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার,১৫ ডিসেম্বর (বিবিনিউজ):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে পালিত হল পক্ষাঘাতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র সিআরপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দিনবর সিআরপিতে নানা অনুষ্ঠান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপির রেডওয়ে হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ব্যুরোর মহা-পরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। অলাভ জনক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ভাবে চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন। ১৯৯৭ সালে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি এ টেইলর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত সিমেন্ট গোডাউনে মাত্র চারজন মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের নিয়ে সিআরপি যাত্রা শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি অনেক বড় আকারে ধারণ করেছে এখানে কাজ করছেন অনেক মানুষ। দেশ বিদেশের অনেক মানুষ এখানে চিকিৎসা নিচ্ছেন প্রতিনিয়ত।

Related posts

Leave a Comment