স্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর,(বিবিনিউজ): সাভারে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্মাণ শেষ হওয়া প্রকল্প গুলো উদ্বোধন করেন তিনি। উদ্বোধন হওয়া প্রকল্প গুলো হলো সাভারের থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় গার্মেন্টস কর্মজীবি মহিলা হোস্টেলের ডে কেয়ার। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read More