কমলাপুরে রেলস্টেশনের ভেতরে কনটেইনার ডিপোতে আগুন

৭ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
হবে।

Related posts

Leave a Comment