ঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার

ধামরাই,১৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসী ওই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানায় ধামরাইর পৌর এলাকার আমবাগান মহল্লায় একটি ভাড়া বাড়িতে ওই চার শিশুর পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলো ওই শিশুদের বা মা ধামরাইর বিভিন্ন পোশাক কারখানায় চাকুরী করে আসছিলো তারা কারখানায় যাওয়ার পরে ওই এলাকার ব্যক্তি আফছার উদ্দিন (৫৫) গেল ১১ ও ১২ অক্টোবর ওই চার শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার দোতলা বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে গতকাল ওই চার শিশু অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তাদের বাবা মাকে জানালে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। ওই চার শিশুর মধ্যে এক জনের বসয় পাঁচ বছর অন্য তিন জনের বয়স নয় বছর। পরে খবর পেয়ে রাতেই আমবাগান এলাকায় অভিযান চালিয়ে চার শিশু ধর্ষণকারী আফছার উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে রাতেই ওই চার শিশুর পরিবারের সদস্যরা ধর্ষণকারী আফছার উদ্দিনকে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুদের আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন ধর্ষণকারী ব্যক্তিকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment