ধামরাইয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩


স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে বাবুল হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অনিক, শয়ন ও আয়নাল। তারা তিনজন সরাসরি হত্যাকান্ডে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়,গেল শুক্রবার বিকেলে ধামরাইর কুল্লা ইউনিয়নের মাখুলিয়ার আকসির নগর আবাসন প্রকল্পে প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবদল নেতা বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় নিহতের স্ত্রী আসামীদের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলো। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

Related posts

Leave a Comment