
ষ্টাফ রিপোর্টার , ৬ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ ): সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন নেটওয়ার্কের অফিসে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স।
গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাজু টেলিকম এন্ড মাল্টিমিডিয়া ক্যাবল নেটওয়ার্ক,ক্যানক্যান কোন নেটওয়ার্ক,জাহান টেলিকম এন্ড স্যাটে ব্রডব্যান্ড ক্যাবল নেটওয়ার্ক অফিসে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (ভূমি) জাহিদ হাসান প্রিন্স। এসময় সকল প্রতিষ্ঠানের মালিকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লাইসেন্স নবায়ন করে ক্যাবল ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে লাইসেন্স না নিলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
