
ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ মোটর শোভাযাত্রার আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। মাদক বিরোধী এ মোটর শোভাযাত্রায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহন করেন। মাদক বিরোধী মোটর শোভাযাত্রা থেকে এসময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রচারণা করা হয় স্থানীয়দের মাঝে।
