সাভারে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আনোয়ার হোসেন (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গার্মেন্টস শ্রমিক আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়,সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার জনৈক ওলির বাড়ির ভাড়াটিয়া স্থানীয় একটি গার্মেন্টস এর শ্রমিক আনোয়ার হোসেনকে ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অন্যদিকে আশুলিয়ায় এক সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা নাজিউর রহমান বলেন,কিভাবে ওই গার্মেন্টস শ্রমিকের মৃত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment