কুয়েতে খুন হওয়া মা ও বোনের লাশ, ধামরাইতে ছেলেকে হত্যার হুমকি

ষ্টাফ রিপোর্টার, ২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):কুয়েতে খুন হওয়া ঢাকার ধামরাইয়ের মা ও মেয়ের হত্যাকান্ডের পর এবার হত্যার হুমকি দেয়া হয়েছে পরিবারের একমাত্র সদস্য নিহত মমতা বেগমের ছেলে এজাজ আহমেদ কে।
মা ও বোনকে হারানোর শোকের রেশ কাটতে না কাটতেই নানা মাধ্যমে হত্যার হুমকি পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
ধামরাইর পৌর এলাকার তালতলা মহল্লার বাসিন্দা এজাজ আহমেদ মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান শিকদারের ছেলে।
১০ বছর আগে হারিয়েছেন বাবাকে। পরে সড়ক দুর্ঘটনায় মারা যান তার এক ভাই। পরিবারের অভাব অনটন খোঁচাতে মা মমতা বেগম ও বোন স্বর্ণলতা কুয়েতে পাড়ি দেন। গত ৩১ আগস্ট কুয়েতের জেলিব আল সুখা এলাকায় নিজেদের ফ্ল্যাটে খুন হন মা ও মেয়ে। ওই জোড়া হত্যাকান্ডের রহস্যের জট এখনো খোলেনি। এখনো দেশে এসে পৌঁছেনি মা ও মেয়ের মরদেহ। কবে আসবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
এজাজ আহমেদ জানান, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আইপি নম্বর ব্যবহার করে মা ও বোনের মতোই হত্যার হুমকি দেয়া হচ্ছে তাকে। অজ্ঞাত নাম্বর থেকে বলা হচ্ছে, “তোর মা ও বোনকে শেষ করেছি। এখন তোকেও শেষ করব। এমন পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন এজাজ। তিনি বলেছেন আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেননা কুয়েতের মত দেশেও ঘাতকরা যেকোনো সময় মা ও বোনের মতো আমাকেও নির্মমভাবে হত্যা করতে পারে। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
যোগাযোগ করা হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মা ও বোনকে হারিয়ে এমনিতেই শোকাহত এজাজ। এমন পরিস্থিতিতে কারা কী উদ্দেশ্যে তাকে হুমকি দিচ্ছে- তা খতিয়ে দেখা হচ্ছে। শনাক্তের চেষ্টা চলছে হুমকিদাতাদের। পাশাপাশি এজাজ কে সার্বিক আইনি সহযোগিতা করা হচ্ছে বলেও জানান ওসি।

Related posts

Leave a Comment